ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১৩ নভেম্বর ব্যাংকের বোর্ড রুম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সিলেট জোনের অধীন ১১টি শাখার ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের সিলেট জোনপ্রধান ফয়সাল আহমেদ এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।
মুহম্মদ বদিউজ্জামান দিদার শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তাদের আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের আমানত এখন সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। আতঙ্কিত না হয়ে আস্থার সঙ্গে এ ব্যাংকে রেমিট্যান্স সেবা গ্রহণসহ সব ধরনের ব্যাংকিং লেনদেন করার আহ্বান জানান তিনি।













