প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে প্রাইম নীরা-এসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক নীরা কর্মসূচি দেশব্যাপী নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে করে যাচ্ছে। সম্প্রতি নগরীর আগ্রাবাদ হোটেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রাইম ব্যাংকের ১৩০ জনের বেশি নারী উদ্যোক্তা এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে ধারণা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের এসএমই খাতে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড সরকার মেহেদী রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব স্মল বিজনেস ও রিফাইন্যান্স শেখ নূর আলম; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতিমা আক্তার নাজ, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মুস্তাফা।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













