পূবালী ব্যাংক ও ভিসা ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
69

পূবালী ব্যাংক পিএলসি এবং ভিসা ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড সম্প্রতি ভিসা কার্ড এবং পস অধিগ্রহণ ব্যবসার প্রচার ও বিপণন এবং বিভিন্ন প্রণোদনা প্রোগ্রাম চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী; ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান এবং (ভিসা) দক্ষিণ এশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের পরিচালক আরিফুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান মহাব্যবস্থাপক ও সিটিও (টিসি) ইন্দ্র মোহন সূত্রধর, আইসিটি অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, কার্ড অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগ প্রধান মো. রবিউল আলম, হেড অব কার্ড বিজনস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরাজ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।