প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত

0
56

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একটি অংশগ্রহনমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় যোগ্য প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে ১০, ৫০, ১০০ টাকার অ্যাকাউন্ট আছে, তাদের সেবা ও ঋণ প্রদান কার্যক্রমকে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় সম্পাদন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এসএমই এবং কৃষিঋণ বিভাগীয় প্রধান আসিফ খান ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।