পূবালী ব্যাংকের উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

0
58

বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করছে। মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মো. রবিউল আলম, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্তাপক এনএম ফিরোজ কামাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।