বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

0
81

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশনের আওতায় উদ্যোক্তা হব, দেশ গড়ব এই সেøাগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে ৩০ অক্টোবর এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের হেড অব এসএমই (মার্কেটিং) এনএইচএম নুসরাত ও খুলনা এরিয়ার হেড মোহাম্মদ কবির হোসেন। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশনের প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।