যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের মধ্যে করপোরেট হেলথ চুক্তি

0
151

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি করপোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং সিওও মো. আব্দুস সালামের উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদ এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ওই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় স্বাস্থসেবায় যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।