স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত

0
65

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান একেএম আবদুল আলীম, পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, অসিত কুমার সাহা, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, সিএফও মোহাম্মদ সালাহ উদ্দিন।