দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাধারণ সভা অনুষ্ঠিত

0
61

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা ১৩ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস; ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।