পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য দুটি বাস প্রদান করেছে। এ উপলক্ষে বুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ, পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান। এ সময় ব্যাংকের শাহবাগ অ্যাভিনিউ শাখা প্রধান উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ বুয়েট শিক্ষকবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।













