বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি

0
35

দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। চুক্তির আওতায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার অর্থায়ন স্কিম এবং দেড় হাজার কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই) পুনঃঅর্থায়ন তহবিল থেকে সুবিধা নিতে পারবে আইপিডিসি ফাইন্যান্স। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা; এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং ডেপুটি ডিরেক্টর নুরুন নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।