সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫-এ অংশীদার হলো মেঘনা ব্যাংক

0
64

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে তিন দিনব্যাপী সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মেঘনা ব্যাংক এই মর্যাদাপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে সিলভার স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে। এসএবিসিসিআইয়ের সদস্য হিসেবে ব্যাংকটি সম্মেলনে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে, যেখানে ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন সঙ্গে ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিন ও ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।