এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ এবং ঋণ বিতরণ

0
72

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের উদ্যোগে ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদেরকে সনদ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মো. কাওসার মতিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন অংশগ্রহণকারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করেন। এসআইসিআইপির প্রোগ্রাম ডিরেক্টর এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংকের (ঢাকা) অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং এসআইসিআইপির উপ-প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংক (ঢাকা) যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম ২৫ জন প্রশিক্ষিত উদ্যোক্তার মধ্যে ২৩ জনের হাতে ৩.৯ মিলিয়ন টাকার ঋণ অনুমোদনপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান এবং ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।