সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহজালাল ইসলামী ব্যাংক

0
33

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন শীর্ষক রিপোর্টের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।