শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

0
117

২৭ সেপ্টেম্বর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫ হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও এমএম সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪১টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার কর্মকর্তা ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্কম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।