এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনব্যাপী নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগরি দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. শামসুল আরেফিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে এ সময় বগুড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক একেএম মফিজুল ইসলাম ও বগুড়ার উপ-পরিচালক মো. তোসাদ্দেক হোসেন, এনসিসি ব্যাংকের এসভিপি এবং হেড অব উইমেনস ব্যাংকিং ও ডেপুটি হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেল নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং এসভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ও বগুড়া শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে তৈরি পোশাক বিষয়ে ১০ জনকে সেলাই মেশিন এবং গবাদিপশু পালন বিষয়ে ১০ জনকে ভেটেরিনারি উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
সর্বশেষ
মার্কেন্টাইল ব্যাংকের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের হাজিদের মধ্যে হজের উপহারসামগ্রী বিতরণ করেছে। ১৭ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং পরিষেবা
তাকওয়ার সৌজন্যে...
রেমিট্যান্সের সেরা ১০ ব্যাংকের তালিকায় ট্রাস্ট ব্যাংক
রেমিট্যান্স সংগ্রহের সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই...
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
স্বাস্থ্য পরীক্ষায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য ডিসিসিআইর প্রস্তাবনা
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশের স্থলে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা, জিডিপিতে করের অবদান...
এডিবি ২০২৫ সালে তার কার্যক্রম ২৯.৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য নিজস্ব তহবিল থেকে ২৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে...













