১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এ স্বর্ণপদক অর্জন করল শাহজালাল ইসলামী ব্যাংক

0
30

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এর আয়োজন করে। শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।