ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস।














