এমটিবির প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রতিবেদন প্রকাশ

0
24

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশিত হয়েছে। সম্প্রতি রাজধানীর এমটিবি টাওয়ারে এক অনুষ্ঠানে ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স ২০২৫ শীর্ষক এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের পরিচালনায় টেকসই অর্থায়ন ও বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমগুলো শীর্ষক দিনব্যাপী কর্মশালাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সিইও সৈয়দ মাহবুবুর রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জিসিআরও উসমান রাশেদ মুয়ীন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেল ব্যাংকিং মো. শাফকাত হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং একেএম তারেক এবং হেড অব সাসটেইনেবিলিটি তাহমিনা জেড খান উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।