ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহে সিটিজেনস ব্যাংক

0
30

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) গ্রাহকরা এখন থেকে সিটিজেনস ব্যাংক পিএলসির সব শাখা, উপশাখা ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ ডেসকোর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় সিটিজেনস ব্যাংকের সব শাখা, উপশাখা এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহ করবে। এর ফলে গ্রাহকরা সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন এবং ডেসকোর ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) এসএম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।