ভিসা পেমেন্ট পাসকি চালু করল ইবিএল

0
34

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসার সহযোগিতায় বাংলাদেশে ভিসা পেমেন্ট পাসকি চালু করেছে। এর মাধ্যমে অনলাইন লেনদেনে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ডভিত্তিক যাচাইকরণ পদ্ধতির পরিবর্তে আরও দ্রুত, নিরাপদ এবং ডিভাইসভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হলো। ১৯ জুলাই রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং হেড অব প্রোডাক্টস তৌফিক ইমাম; ইবিএল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী, হেড অব কার্ডস তাসনিম হোসেন এবং হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম. ফাতেহ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।