বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

0
106

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ ৩১ জানুয়ারি রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজি ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো সিরাজুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজি ডিরেক্টর আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।