প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি নিকুঞ্জ-২-এর প্রাইম টাওয়ারে অবস্থিত মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এই সম্মেলনে সারা দেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, পিএইচডি, এফসিএমএ। তিনি তার মূল বক্তব্যে জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অ্যান্ড মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান।














