ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬ : পাঁচ প্রতিষ্ঠান সম্মানিত

0
172

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী, কার্যকর উদ্যোগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণে নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে জলবায়ু সহনশীলতা জোরদার ও টেকসই অর্থায়নে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উদ্ভাবনী জলবায়ু সমাধান বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায় অপরিহার্য। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন দূতাবাস এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের অংশীদারত্বে আয়োজিত এই বার্ষিক পুরস্কারে পাঁচটি বিভাগে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো গ্রিন ম্যানুফ্যাকচারিং বিভাগে সিয়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড; এনার্জি এফিশিয়েন্সি বিভাগে ক্যাসেটেক্স লিমিটেড; ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগে ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ফিউচার; ক্লাইমেট এডুকেশন ও পলিসি অ্যাডভোকেসি বিভাগে সময় নেচার (প্রকৃতির সময়) এবং ক্লাইমেট অ্যাডাপটেশন ও রেজিলিয়েন্স বিভাগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। ইস্টার্ন ব্যাংক আয়োজিত ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী, কার্যকর উদ্যোগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।