ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন

0
166

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক। নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা খাতে ব্যাংকটির সিএসআর উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অপরাজেয় তারা শিক্ষাবৃত্তির আওতায় ৮০৭ জন নারীশিক্ষার্থী ও উদ্যোক্তা ১০১ কর্মসূচিতে ৩৪৮ জন নারী উদ্যোক্তা সহায়তা পেয়েছেন।
স্বাস্থ্য খাতে অপরাজেয় আমি উদ্যোগের মাধ্যমে ৪৭ হাজার ৫৩৪ জন কর্মী বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা পেয়েছেন। পাশাপাশি ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন মানুষ চোখের চিকিৎসা, ৩ হাজার ৯৭১ জন ছানি অপারেশন ও ৭ হাজার ২৯ জন বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন পেয়েছেন। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিতে প্রশিক্ষণ, লিম্ব ও ব্রেস সহায়তা, দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ও পরিবেশ পদক প্রদান করা হয়। মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে দেশের ৩৪২ জন নারী ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এ ছাড়া ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে চারজন লেখককে সম্মাননা প্রদান করা হয়।