রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম। ২৭ জানুয়ারি দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সারা দেশে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করা হয়। সভায় ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবস্থাপকদের অভিনন্দন জানানো হয়। এতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের আদায় বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহজান চৌধুরী, সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় কার্যালয়, সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারা দেশের সব জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি অংশ নেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













