এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল

0
114

এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়র মো. মোখলেসুর রহমান। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস. এম. মঈনুল কবীর, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।