স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে দেশের প্রথম এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সলিউশন

0
77

এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস/ব্যাংকস (আরএফএফআই) নামে একটি ট্রেড ফাইন্যান্স সমাধান চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারত্বে শুরু করা এ উদ্যোগের মূল লক্ষ্য রফতানিকারকদের জন্য তারল্য বৃদ্ধির মাধ্যমে বিলম্বিত এলসির আওতায় রফতানি আয় দ্রুত দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, আরএফএফআই চালুর মাধ্যমে রফতানি খাতে সহায়তা বাড়াতে পেরে আমরা গর্বিত। এ গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানাই।