আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন তার স্বপ্ন সারথি কর্মসূচির আওতায় বরিশালের মঠবাড়িয়ার বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী ও তার সহযোগী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবি বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন এবং মঠবাড়িয়া উপশাখার ব্যবস্থাপক মো. আবু হানিফ। উল্লেখ্য, স্বপ্ন সারথি কর্মসূচির মূল লক্ষ্য ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করা এবং শিক্ষায় তাদের অংশগ্রহণ আরও সহজ করা। এ উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৫ ও ১০ অর্জনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













