দীর্ঘমেয়াদে সেবা দেওয়া কর্মীদের সম্মাননা জানাল মধুমতি ব্যাংক

0
110

দীর্ঘমেয়াদে সেবা দেওয়া কর্মীদের সম্মাননা দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স মো. সফিকুর রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা।