সিরাজগঞ্জে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু

0
60

ব্র্যাক ব্যাংক সিরাজগঞ্জে সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সহায়তায় এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ দেবে। জেলার ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা আরও সম্প্রসারণ করতে সহায়তা করাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় উদ্যোক্তাদের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা উন্নয়ন করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে ৬ নভেম্বর ২০২৫ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সিরাজগঞ্জের একটি হোটেলে উদ্বোধন করা হয়।