সিটি ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের যৌথ অংশীদারত্বে মাস্টারকার্ড নেটওয়ার্কের অধীনে ‘সিটি ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড’ শীর্ষক প্রথম ক্রেডিট কার্ড চালু করেছে, যা প্রিমিয়াম ব্যাংকিংয়ে নতুন মাইলফলক। দেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডের উন্মোচন উপলক্ষে ২৪ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও মো. মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলিট ক্রেডিট কার্ডধারীরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধাগুলোও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যের আবাসন ও বিশেষ খাদ্য অভিজ্ঞতা। সদস্যরা আরও পাবেন তিন মাস মেয়াদি স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ (মেরিনা বে স্যান্ডস), ফ্লেক্সিরোমের মাধ্যমে বৈশ্বিক ডেটা রোমিং সুবিধা, ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদ ও টিপিসি গলফ গেইন সুবিধা।













