সিটি ব্যাংকের ১৫% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন

0
29

সিটি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ। সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ; পরিচালক আজিজ আল কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, রেবেকা ব্রোসন্যান ও সৈয়দ রায়হান হাসান আলী; স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ ও নাজিমুদ্দিন চৌধুরী; ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাসরুর আরেফিন এবং কোম্পানি সচিব মো. কাফি খানসহ পদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।