আধুনিক ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক পিএলসির মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর মতিঝিলের পুরানা পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কের ৬৫/২/২ ডিআর টাওয়ারে (দ্বিতীয় তলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন।
আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধাসম্পন্ন স্থানান্তরিত মতিঝিল শাখা থেকে গ্রাহকদের শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ সেবা দেওয়া হবে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে তার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।










