রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
72

রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্র?্যাক লার্নিং সেন্টারে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসান তানভীর ও আদায় বিভাগের ডিজিএম মো. মাহমুদুল ইসলাম। ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান ও জিএম কমল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিজিএম মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন ও মাসুক-ই-এলাহী এবং সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন করপোরেট শাখার নির্বাহীরাসহ সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।