শাহজালাল ইসলামী ব্যাংক এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
89

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকার মধ্যে ২৬ অক্টোবর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকার চেয়ারম্যান মো. মাহবুবুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির ফলে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসাসেবা গ্রহণে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ বিনামূল্যে পরামর্শ সেবা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান একেএম হাসান রহিম, মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম হোসেন, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের ম্যানেজার কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।