শাহজালাল ইসলামী ব্যাংক এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে সমঝোতা

0
156

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে ১১ নভেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও সাহাদাত হোসাইন বাহারের সঙ্গে ডকুমেন্ট হস্তান্তর করেন। ওই চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডাররা এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।