এনসিসি ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
66

দেশের তরুণ প্রজন্মের ক্ষমতায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত সহযোগিতার অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিত তরুণ উদ্যোক্তাদের সম্ভাব্য ক্ষেত্রে এনসিসি ব্যাংক কর্তৃক এসএমই ঋণ সুবিধা প্রদান করা হবে। এর ফলে প্রশিক্ষিত যুবকরা স্ব^নির্ভর হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
রাজধানীর মতিঝিলে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান এবং এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম. এ. আখের; যুগ্ম সচিব ও পরিচালক (বীজ অর্থায়ন) প্রিয়সিন্ধু তালুকদার ও পরিচালক (প্রশিণ) এ. কে. এম. মফিজুল ইসলাম, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান; এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ভিপি ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।