শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৮৯তম সভা ২৪ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরিয়াহ সুপারভাইজারি কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, ড. মুফতী ইউসুফ সুলতান ও মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান একে আজাদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। তা ছাড়া সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।













