যশোরে প্রাইম ব্যাংক পিএলসি আয়োজিত মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রিজিওনাল হেড মোস্তফা মাহমুদ।
কর্মসূচিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ পরিচালক ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখার শাখা ব্যবস্থাপক এবং ব্রাঞ্চ কমপ্লায়েন্স অফিসারসহ ১৩১ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। প্রাইম ব্যাংকের এ উদ্যোগ কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি আরও সুদৃঢ় করা, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নিরাপদ ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।













