আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার একেএম আতিকুর রহমান এবং এমআরএর নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় যমুনা ব্যাংক এমআরএর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে এবং এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করবে। এর ফলে বেতন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। এই উদ্যোগ যমুনা ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













