যমুনা ব্যাংকের উদ্যোগে ছাত্রছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

0
94

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলার পবা উপজেলাধীন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. হাসানুর রহমান। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।