যমুনা ব্যাংকের আর্থিক উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

0
66

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।