মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
37

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গত ৫ জুলাই ঢাকার ২৯, পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদের হারে এবং দ্রুততম সময়ে এমটিবি থেকে হোম লোন বা গৃহ ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. শাফকাত হোসেন এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমটিবির ইভিপি ও রিটেল বিজনেসের প্রধান তাহসিন শহীদ এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর স্থপতি মোহাম্মদ আব্দুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।