মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম এজিএম অনুষ্ঠিত

0
39

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৪ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালান্স শিট অনুমোদন করা হয়।
এজিএমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) এবং মো. আব্দুল হান্নান (সংসদ সদস্য); নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির; পরিচালক এএসএম ফিরোজ আলম, এম আমানউল্লাহ ও মোশাররফ হোসেন; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক নাসরিন সুলতানা। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ড. তাপস চন্দ্র পাল এবং কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিমসহ উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এজিএমে মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও শাহ মো. সোহেল খুরশীদ এবং এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মো. আব্দুল আউয়ালসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।