উত্তরা ব্যাংকের গুলশান শাখা নতুন কার্যালয়ে

0
28

ডি-ব্যাংক পিএলসির গুলশান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর গুলশানে ২৪ জুন জলছবি টাওয়ারে অবস্থিত নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক বদরুননেছা শারমিন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেম। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম, খন্দকার আলী সামসুন ও মো. রাফিউল ইসলাম এবং নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।