মধুমতি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
209

মধুমতি ব্যাংকের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ গত ৮, ৯ ও ১০ জানুয়ারি সায়েমান বিচ রিসোর্ট, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং পরিচালনা পর্ষদের সদস্য সুলতানা জাহান ও এ মান্নান খান। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সফিউল আজম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।