আইএফআইসি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
168

আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় আইএফআইসি ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ব্যাংকের ম্যানেজি ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে এই সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. এবতাদুল ইসলাম, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এ ছাড়া সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন বিভাগের প্রধান এবং দেশব্যাপী সব শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।