ব্র্যাক ব্যাংকে সহকর্মীদের লেখা নিয়ে সাহিত্য সাময়িকী প্রকাশ

0
101

সহকর্মীদের মাঝে সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনার বিকাশে এক অগ্রণী উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি নিজেদের সহকর্মীদের লেখা নিয়ে কথামালা নামক একটি ইন-হাউস সাহিত্য সাময়িকী প্রকাশ করেছে। উল্লেখ্য, ব্যাংকিং খাতে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম, যা কর্মক্ষেত্রে গল্পবলার দক্ষতা, ব্যতিক্রমী চিন্তা এবং শিল্প-সাহিত্যের চর্চা লালন করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে তুলে ধরেছে। কথামালা এমন একটি সাহিত্যিক প্ল্যাটফর্ম, যেখানে ব্যাংকটির সহকর্মীদের বহুমাত্রিক ভাবনা প্রকাশ পেয়েছে। এই সাহিত্য সাময়ীকির মাধ্যমে ব্যাংকটির সহকর্মীরা ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি এবং অন্যান্য সাহিত্যধারার মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে পারেন। এই উদ্যোগটি প্রতিষ্ঠানে প্রাণবন্ত ও সৌহার্দপূর্ণ ওয়ার্ক-কালচারের বিকাশে ভূমিকা রাখছে, যা সহকর্মীদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি সৃজনশীলতার বিকাশেও গুরুত্বপূর্ণ।
এর আগে ব্যাংকটির অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম রিডিং ক্যাফের উদ্যোগে সহকর্মীদের লেখা নিয়ে অমর একুশে বইমেলায় প্রতিস্বর নামক একটি বই প্রকাশিত হয়, যা পাঠকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এটি ছিল বাংলাদেশের কোনো ব্যাংকের রিডিং ক্লাব সদস্যদের লেখা প্রথম বই। এই সাফল্যের ধারাবাহিকতায় ব্যাংকটি এই সাহিত্য সাময়িকী প্রকাশের উদ্যোগ নেয়, যা প্রতি চার মাস পর পর প্রকাশিত হবে।