এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

0
120

এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস.এম. মঈনুল কবীর। এ সময়ে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আযহারী ও ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।